AO3 News

Post Header

Published:
Mon, 18 May 2020 17:08:15 +0000
Original:
2020 OTW Election Timeline & Membership Deadline
Tags:

OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২০ এর নির্বাচন টাইমলাইন পোস্ট করা হয়েছে!

এই বছরের নির্বাচন আগস্ট ১৪-১৭ তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, জুন ১৯ কর্মীদের তাদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন।

প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০ জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন।

কিভাবে সদস্য হতে হয় তা আপনি নির্বাচন ওয়েবসাইটটায় সদস্য কি করে হবেন অংশ থেকে জানতে পারেন, বা যদি আগেই সেই পদ্ধতির সাথে পরিচিত হয়ে থাকেন, তবে আপনি এখানে দান করতে পারেন!

যদি আপনি নির্বাচনের পদ্ধতি সম্বন্ধে বিশদে জানতে চান, তবে নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারেন।

আমরা প্রার্থী এবং ভোটদাতাদের মধ্যে প্রশস্ত যোগাযোগ সহ একটি সক্রিয় নির্বাচনী মরসুমের আশায় আছি, এবং আমরা আশা করি আপনি এটির অংশ হবেন। সর্বশেষ খবরাখবর সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে টুইটারে নির্বাচন কমিটি-কে অনুসরণ করতে ভুলবেন না!

আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে, নির্বাচন বিভাগের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।